কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: আল-আরাফাহ ইসলামি ব্যাংক কালিয়াকৈর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী আজ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্যাংক সূত্র জানায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যপী বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেন। যার সূত্র ধরে কালিয়াকৈর শাখার ইনচার্জ মু. রবিউল ইসলাম ৫শতাধিক বৃক্ষচারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ল্যান্ডলর্ড মোঃ আজিবর রহমান ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক ইঞ্জিনিয়ার মোঃ রোকন উদ্দিন, সাংবাদিক কাজী শেখর প্রমুখ। পরে ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর ডিগ্রী কলেজ এবং বরিয়াবহ স্বতন্ত্র এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট ফলজ-বনজ প্রজাতির বিভিন্ন চারা তুলে দেন অত্র ব্যাংকের ম্যানেজার রবিউল ইসলাম। এছাড়াও এলাকার দুঃস্থ পুরুষ ও মহিলাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কালিয়াকৈরে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের বৃক্ষ রোপণ
আপডেট :October 21, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
