Skip to content

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর:আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট রেলসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরবাজার রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে মীরেরবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ওই ব্যক্তি কিশোরঞ্জগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে। এতে তার দেহ কয়েক খন্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুপুর আড়াইটার সময় জিআরপি উক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫