Skip to content

গাজীপুরে মলম পার্টির ৫ সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ গাজীপুর সিটি কর্পোরেশনের কোণাবাড়ি এলাকার থেকে ৫ মলম পার্টির সদস্যকে আটক করেছে। ২টি সাদা প্লাষ্টিকের বোতলে ৭৫ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ৯০ হাজার টাকা মূল্যে ৪টি ব্যাটারী চালিত রিকশা উদ্ধার করেছে।
গত শুক্রবার রাতে মহানগর কাশিমপুর রোড ও দেওয়ালীয়াবাড়ি এলাকায় জিএমপি কোণাবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, কুড়িগ্রাম উলিপুর থানার সাটিটরা ব্রিজ এলাকার ইউনুস আলীর পুত্র মো. আরাফাত (১৬), টাঙ্গাইল সফিপুরের ফয়েজ উদ্দিনের পুত্র আমজাদ হোসেন (৩২), ঝিনাইদহ জেলার হলিদানী এলাকার মৃত আক্কাস আলীর পুত্র মো: লিটন (২৮), ময়মনসিংহ ফুলপুরের মৃত আব্দুল ওহাবের পুত্র মো: আরিফ (২৩) ও টাঙ্গাইল মধুপুরের মো: হাসান আলীর পুত্র আরিফ হোসেন (১৮)।
আটককালে তাদের কাছ থেকে ১টি প্লাষ্টিকের ছোট সাদা বোতল ভর্তি নেশা জাতীয় তরল পদার্থ, তাদের হেফাজত থেকে উদ্ধার করেন। আটকদের বিরুদ্ধে কোণাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, আটকৃতরা কোণাবাড়ির দেওয়ালীয়াবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়াতো। তারা সবাই মলম পার্টির সদস্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫