স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জিএমপি বাসন থানা পুলিশ চান্দনা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮জনকে গত শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেছে। জানা যায়, গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার রওশন সড়কের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. কাজল মিয়া (১৯), মো. কামাল হোসেন (২৭), মো. সুমন মিয়া ওরফে শুভ (১৮), মো: মামুন (২০), মো. রোহান ইসলাম (১৮), সুমন মিয়া (১৮), আপেল মিয়া (২০) ও মো. রবি (২৫)। এ সময় তাদের দখল থেকে দুইটি চাপাতি, ৫টি ছোরা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি ভিন্ন ভিন্ন জেলায় বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাসন থানা অফিসার ইনচার্জ মো. মুক্তার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ২টার বাসন থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়, অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। ওসি আরো জানান, ডাকাতি ও অস্ত্র আইনে পুলিশ বাদি হয়ে বাসন থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৮, অস্ত্র উদ্ধার
আপডেট :November 3, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
