প্রেস বিজ্ঞপ্তি ॥
গাজীপুর: গত শুক্রবার সন্ধ্যায় সোয়া ৭টায় গাজীপুর সিটির মাস্টার বাড়ী বাজার এলাকা থেকে ট্রাক ভর্তি অবৈধ কাঠ জব্দ করেছে র্যাব-১ এর সদস্যরা। দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাস্টার বাড়ী বাজার সাকিনস্থ আপন টেলিকম এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টেরপেয়ে আসামীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ সোহাগ মিয়া(৩৩), পিতা-আবুল হাসেম, সাং-জয়হাটি, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-দিঘীরচালা, ইটাহাটা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ রাজবীর(১৮), পিতা-মোঃ মাকসুদ, সাং-কাশপুর, থানা-সিদ্দিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং অপর আসামী ৩। মোঃ শহিদুল ইসলাম(৪৫), পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ১টি ট্রাক ভর্তি অবৈধ কাঠ যা আনুমানিক ৩৫০ সেফটি, ১ টি ট্রাক; যাহার রেজিঃ নম্বর (ঢাকা মেট্টো-ট-১৬-৬৪০০) এবং ১টি বাটুনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামীসহ উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম এর সহযোগিতায় তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে অবৈধ কাঠ দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্থানীয় বন বিভাগের কাছে উদ্ধারকৃত মালামালসহ হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বন বিভাগের বিশেষ বিচার ট্রাইবুন্যালে বিচার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুরে ট্রাক ভর্তি ৩৫০ সেফটি অবৈধ কাঠ জব্দ আটক ২
আপডেট :November 3, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
