স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়িদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় জয়দেবপুর থানা ভবানীপুর এলাকার রফিক সরকারের বাড়ির পশ্চিমপাশে একই এলাকার মো: রনির নেতৃত্বে সংঘবদ্ধ চার মাদক ব্যবসায়ী পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে চাপাতি, ছোরা ও লোহার রড নিয়ে একই এলাকার মো: দেলোয়ার হোসেনের পুত্র মো: আরিফ (৩০) এর গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। আরিফের ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসতে থাকলে এরা পুনরায় দেখে নিবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। এ সময় আরিফ রক্তাক্ত গুরুতর আহত হয়। আশপাশে লোকজন আরিফকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে রনিকে ১নম্বর বিবাদী করে চারজনের নাম উল্লেখ্য করে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন আরিফ। থানার অফিসার ইনচার্জ অভিযোগটি উপ-পরিদর্শক জিহাদুল হককে তদন্তের দায়িত্ব প্রদান করেন।
গাজীপুর ভবানীপুরে মাদক ব্যবসায়িরদের হামলায় এক যুবক গুরুতর আহত
আপডেট :November 3, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
