Skip to content

কওমি আলেমদের ‘শোকরানা’ মাহফিল শুরু হয়েছে

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে শোকরানা মাহফিল। আজ সকালে প্রধানমন্ত্রী মাহফিলে আসার পর ১০টা ৫০ মিনেটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে মাহফিল শুরু হয়। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় এই ‘শোকরানা মাহফিল’-এর আয়োজন করেছে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ।

গায়ে পাঞ্জাবি-পায়জামা আর মাথায় টুপি পরে স্রোতের মতো টিএসসি ও মাজার গেট দিয়ে মাহফিল স্থানে প্রবেশ করছেন সারাদেশ থেকে আসা বিভিন্ন মাদরাসারর শিক্ষক ও শিক্ষার্থীরা। হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। সোহরাওয়ার্দীর এ মাহফিলকে ঘিরে রাজধানীতে যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। উদ্যানের চতুর্দিক ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শোকরানা মাহফিলের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটার শঙ্কায় চলমান জেএসসি ও জেডিসি’র আজকের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এ দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ৯ই নভেম্বর সকাল ৯টায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫