বাইজিদ আহম্মেদ
পলাশ ব্যুারো ॥
নরসিংদী: পলাশ ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-৪ গোলে খানেপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পাইক্সা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

পলাশ ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পৌর মেয়র শরীফুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। নির্ধারিত সময়ে খেলা অমিমাংশীত থাকায় ট্রাইব্রেকারে মাধ্যমে খানেপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পাইক্সা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহণ করে। পলাশ ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় সহস্র দর্শকের উপস্থিতি লক্ষ করা গেছে।
