কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মস্থলে যোগদান করেন। ঢাকার সিএমএইচ এ কর্মকর্তার জন্ম হলেও পৈত্রিক নিবাস গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বাড়িষাব ইউনিয়ন সেলদিয়া গ্রামের আকন্দ বাড়ি। পিতা বীরমুুক্তিযোদ্ধা মৃত হযরত আলী আকন্দ বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। মাতা আনোয়ারা বেগম ধর্মপ্রাণ গৃহিণী। তাদের তিন সন্তানের মধ্যে সামছুল ইসলাম সবার ছোট। বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে। হযরত আলী সাহেব ২০১৩ খ্রিঃ মারা যান। সামছুল ইসলাম আদমজী ক্যান্টনম্যান্ট হইতে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাশ করেন। সরকারি তিতুমির কলেজ হইতে বিকম (পাশ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তেজগাঁও সরকারি কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করেন। ২৪তম বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২জুলাই ২০০৫খ্রিঃ সহকারী পুলিশ সুপার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। কর্মজীবনে র্যাব-৩, আরআরএফ, সিআইডি, ডিএমপি, এসবি, পিবিআইতে সততার সহিত দায়িত্ব পালন করেছেন। আরআরএফ রাজশাহী, সিআইডি গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নিষ্ঠার সাথে অর্পিত দ্বায়িত্ব পালন করেছেন। ২০১৩ খ্রিঃ পদোন্নতি পেয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ যোগদান করেন। ২০১৫ খ্রিস্টাব্দে তিনি গুরুতর অপরাধ দমন, জঙ্গিবাদ নির্মুলে মোবাইল ট্র্যাকিংয়ের ১০দিনের প্রশিক্ষণ গ্রহনের জন্য আমেরিকা যান । চলতি বছরের ৮ নভেম্বর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি র্যাঙ্ক ব্যাচ পরে স্বকর্মস্থল পিবিআই-এ যোগদান করেন। ব্যান্ড সংগীত প্রিয় এ কর্মকর্তা দেশী খাবার পছন্দ করেন বলে বাংলাভূমির প্রতিবেদককে জানান।
কাপাসিয়ার কৃতি সন্তান সামছুল ইসলাম এসপি হলেন
আপডেট :November 9, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
