Skip to content

বিএনপি-জামায়াতের নির্দেশেই চলছে ঐক্যফ্রন্ট : হানিফ

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি-জামায়াতের নির্দেশেই জাতীয় ঐক্যফ্রন্ট চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, এই ঐক্যফ্রন্ট ষড়য্ন্ত্র বাস্তবায়নের জন্যই গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াতকে দিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। মানুষকে ধোঁকা দিয়ে যদি তারা ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারে, তা হলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হবে।

তিনি বলেন, বাংলাদেশকে আবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আজকের এই ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জনগণের সঙ্গে কৌশলী আচরণ করছেন বলেও মন্তব্য করেন হানিফ।

আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫