Skip to content

নির্বাচন করতে পারছেন না হুইপ ফিরোজ

বাংলাভূমি ডেস্ক ॥
সোনালী ব্যাংক থেকে দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃতফসিলের সবশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এ আদেশের ফলে আপাতত আ স ম ফিরোজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম রোকন উদ্দিন মাহমুদ ও এম মাইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে চলতি সপ্তাহে পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক হাইকোর্টে রিটটি করেন।

আইনজীবী মাইনুল ইসলাম বলেন, আইনে আছে তিনবারের বেশি ঋণ পুনঃতফসিল করা যাবে না। আ স ম ফিরোজের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে ২০১৮ সালে নবমবারের মতো তার প্রায় ২৭ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। এ সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিট করা হয়। ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় আ স ম ফিরোজ এখন ঋণখেলাপি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫