স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডে পুড়েছে একটি ভাঙ্গারি (পরিত্যক্ত) দোকান ও মালামাল। পরে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভান।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সোয়া ৪টার দিকে সাইনবোর্ড ভূসিরমিল এলাকার মো: দুলাল ভান্ডারির মালিকানাধীন টিনশেডের ভাঙ্গারি দোকানে আগুন লাগে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর পৌনে ৫টার দিকে আগুন নেভায়।
তিনি জানান, আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাজীপুরে আগুনে পুড়েছে ভাঙ্গারি দোকান
আপডেট :November 22, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
