Skip to content

গাজীপুরে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ

এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ সদর উপজেলা আনসার, ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণী সমাবেশ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারি খরচে বিনামুল্যে সেলাই, কম্পিউটার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, মোবাইল সাভিসিং, কারুপণ্যসহ প্রশিক্ষকদের কয়েক জনকে সাইকেল দিয়েও পুরস্কৃত করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, ভিটিসির মোহাম্মদ রাফিউদ্দি জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা বক্তব্য রাখেন। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল মান্নান ভুইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আলমগীর হোসেন ও শুভেচ্ছা বত্তব্য রাখেন আনসার ও ভিডিপি অফিসার অরুণ বরন দাশ। অন্যান্যর মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইমলাম, উপজেলা জেলা আনসার ও ভিডিপি সার্কেল এ্যাডজুট্যান্ট কর্মকর্তা মকবুলা মুনজু, আনসার ও ভিডিপি ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কমান্ডার মোঃ ইমান উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫