স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা (আমিরাবাদ) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোছা. সুমী বেগম (২৮) ইটাহাটা (আমিরাবাদ) এলাকার মনির হোসেন রাকিবের স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা ইটাহাটা (আমিরাবাদ) এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৩ পিস ইযাবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ২৫০ টাকাসহ হাতে-নাতে সুমীকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, ধৃত আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরে শতাধিক পিস ইয়াবাসহ নারী আটক
আপডেট :November 30, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
