স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার পূর্ব কেওয়া এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই রাজীব কুমার জানান।
নিহত আলামিন (২৬) খুলনার দৌলতপুর থানার মহেশপুর এলাকার খবির উদ্দিনের ছেলে। তিনি চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানায় দোভাষীর কাজ করতেন।
এসআই বলেন, একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় কভার্ডভ্যানটি আলামিনকে চাপা দেয়।
“পরে গুরুতর অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
