Skip to content

গাজীপুরে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১

গাজীপুর: আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চন্দ্রা এলাকা হইতে ১ টি ট্রাকসহ, ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেছে র‌্যাব-১।
কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর বাসন থানাধীন কড্ডা বাজার ট্রাক ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার ফকিরা ফতেহপুরের আ: হাকিম মন্ডলের পুত্র মো: জাহাঙ্গীর আলম (২৫) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার তেলীপাড়ার নুর নবীর পুত্র মো: রতন বাবু (২৩)।
র‌্যাব জানায়, উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় গাড়ীটি তল্লাশী করে মোঃ জাহাঙ্গীর আলমের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করিয়া ৭০বোতল ফেন্সিডিল, নগদ ৪৪০টাকা ও ২টি বাটুনযুক্ত Symphony মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসিতেছে। অবৈধভাবে মাদকদ্রব্য (ফেন্সিডিল) নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(বি) ধারার অপরাধ করেছে। উদ্ধারকৃত ফেন্সিডিল, নগদ টাকা, মোবাইল ফোন এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি ॥

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫