Skip to content

নাদিয়া মুশতারী চতুর্থ শ্রেণী থেকে আইকন গ্রেডে বৃত্তি পেয়েছে

স্টাফ রিপোর্টার ॥
নাদিয়া মুশতারী (হিমতি) গাজীপুর জেলার ফ্রেন্ড ফর স্টুডেন্টস অর্গানাইজেশন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ২০১৭ সালে চতুর্থ শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ‘আইকন’ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে এক আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ অনুষ্ঠান থেকে নাদিয়া মুশতারীকে সনদপত্র ও একটি কম্পিউটার প্রধান করা হয়। সে গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকার নবারুন বিদ্যাপীঠের ছাত্রী। দৈনিক বাংলাভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান মোল্লা এবং সরকারি চাকুরেজীবী নাজনীন আক্তারের একমাত্র সন্তান নাদিয়া মুশতারী। সে সকলের দোয়া প্রার্থী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫