Skip to content

কালিয়াকৈরে বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে মর্জিনা বেগম (৭০) নামক জনৈক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের হাবিবপুর (বড়বাড়ি) গ্রামের এ্যাডভোকেট সাইফুল ইসলামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত মর্জিনা উপজেলার হাবিবুপর গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা উপজেলার হাবিবপুর (বড়বাড়ি) গ্রামের এ্যাডভোকেট সাইফুল ইসলামের একতলা বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে কক্ষে প্রবেশ করে তার মা মর্জিনা বেগমকে ধাঁড়ালো বটি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। রবিবার সকালে সে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে এতে তার কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সানোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্জিনার গলাকাটা লাশের পাশ থেকে একটি রক্তাক্ত বটি উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫