এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ (সোমবার) মহানগর আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্ঠা পরিষদ আয়োজিত জেলা আওয়ামী লীগ অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীকের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার গুরুত্ব আরোপ করেন। জরুরী সভায় গাজীপুর মহানগরের ৮টি মেট্রোপলিটন থানাসহ ৫৭টি ওয়ার্ড কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ে সর্বনিম্ন ৭১ হতে সর্বোচ্চ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। নেতা কর্মিরা মাঠ পর্যায়ে সংসদীয় আসনে নৌকার পক্ষে নির্বাচনী কাজ করবেন। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনা ও ভোটের মাধ্যমে নৌকা মার্কা বিজয়ের লক্ষে কমিটির ৬৫৬৫ জন নেতাকর্মী প্রতিশ্রুতি দেন।
গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড: মো: আজমত উল্লাহ খানের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী-লীগ সভাপতি এ্যাড: আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, আলহাজ্ব মো: জাহিদ আহ্সান রাসেল এমপি, মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, সহÑসভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, এ্যাড: মো: ওয়াজউদ্দিন মিয়া, সদস্য আব্দুল হাদী শামীম, কাজী মোঃ ইলিয়াস আলী, কাউন্সিলর জাবেদ আলী জবেসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি‘র নেতৃত্বে নেতাকর্মীগণ নির্বাচনী কাজে শহরের বিভিন্ন স্থানে নৌকা মার্কার জন্য গণসংযোগ করেন।
গাজীপুর-২ আসনে নৌকার গণসংযোগ
আপডেট :December 10, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
