Skip to content

কাপাসিয়ায় বিএনপি-আওয়ামীলীগের প্রচারনা শুরু

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আজ সোমবার বিকালে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নানের পক্ষে তার নিজ এলাকা গাজীপুর-৪, ঘাগটিয়া চালা বাজারে এক বিশাল মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি দলীয় প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা বিএনপির প্রবীন নেতা অ্যাড. সোলায়মান দরজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়া প্রমুখ।
এর আগে উপজেলার ঘাগটিয়াস্থ হান্নান শাহ্’র নিজ বাড়ি আঙ্গিনায় বিকালে বিএনপি দলীয় নেতা-কর্মীরা হান্নান শাহ্’র কবরে ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি’র পক্ষে সন্ধ্যায় কাপাসিয়ার ঘাগটিয়া চালার বাজারে দলীয় নেতা-কর্মীরা মিছিল করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫