কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকির বড় শক্তি নারী ভোটাররা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি নৌকায় ভোট চেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি যেখানেই নির্বাচনী প্রচারণায় যান সেখানেই নারীদের ভিড় জমতে দেখা যায়। গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ৪ শত ৭৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৫৭ জন আর নারী ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৪শত ১৯ জন।
শুক্রবার সকাল থেকে প্রতিমন্ত্রী কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি, বান্দাখোলা, আড়াচানখোলা, টিউরি, উত্তর ও দক্ষিণ সোম, চুয়ারিখোলা ও বোয়ালী এলাকায় গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ঘরোয়া সভা করে নারী, পুরুষ ও তরুণ ভোটারদের নিকট নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালায়। গণসংযোগকালে কিছু নারী ভোটারদের সাথে আলাপ করলে তারা জানান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি দশ বছর নারীদের জীবনমান উন্নয়নে ও তাদের আত্মনির্ভরশীল করতে কালীগঞ্জে অনেক কিছু করেছেন। কালীগঞ্জ পৌরসভার দেওপাড়ায় ১৭ কোটি ২০ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে ৬ তলা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযতœ কেন্দ্রের ভবন নির্মাণ করেছেন। হোস্টেলে ১৩০ জন বোর্ডার আবাসিক সুবিধা পাবেন একই সাথে ২০ জন শিশুর জন্য ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থাও রয়েছে। নারীর কল্যাণে প্রতিবন্ধী, বিধবা, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন কল্যানমূলক কর্মসূচি চালু করে তা বাস্তবায়ন করেছেন। সরকার তথ্য প্রযুক্তির যুগে পিছিয়ে পড়া দরিদ্র নারীদের কম্পিউটার, সেলাই মেশিনসহ নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রশিক্ষণ ভাতা দিয়ে যাচ্ছেন। ২ হাজার ৩ শত মা-বোনদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তাদের যাতায়াতের ভাতা হিসেবে ৮৭ লক্ষ টাকা প্রদান করেছেন। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২২১২ জনকে প্রায় ২ কোটি ১৯ লক্ষ টাকা ভাতা বিতরণ করেছেন। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ৬৫০ জনকে ৫৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। স্বপ্ন প্যাকেজ কর্মসূচির আওতায় ৮৪ টি পরিবারকে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করেন। আইসিভিজিডি কর্মসূচির আওতায় ৯৪২ জনকে ১ কোটি ৪১ লক্ষ টাকা বিতরণ করা হয়। গার্মেন্টস ও কারখানার নারী শ্রমিকদের ১-৬ বছরের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ৩৫৩ জনকে ৪৮ লক্ষ ২৬ হাজার টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করেন। নিবন্ধিত ৩৩টি মহিলা সমিতিকে ১১ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন মেহের আফরোজ চুমকি এমপি।
তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকায় উঠান বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, মা-বোনেরাই আমার ভোটের শক্তি। মা-বোনরা যাতে সমাজে সম্মান নিয়ে জীবনযাপন করতে পারে সেই সম্মান আওয়ামী লীগ সরকার তাদের দিয়েছে। মা-বোনেরা বয়স্ক হলে বা বিধবা হলে তাদের অন্যের কাছে হাত পাততে হবে না। আ’লীগ সরকার মা-বোনদের ভালোবাসে বলেই তাদের জন্য বয়স্ক ও বিধবা ভাতার ব্যবস্থা করেছে। আমার নির্বাচনী এলাকার অর্ধেকের মতো নারী ভোটার। আমার বিশ্বাস ৯০ ভাগ নারী ভোটাররা উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিবেন। নারী ভোটাররাই আমাকে বিজয় এনে দিবে,ইনশাল্লাহ।
এই সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুসহ দলীয় নেতৃবৃন্দ।
নৌকায় ভোট চেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন চুমকি
আপডেট :December 21, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
