Skip to content

গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে ২ চালক নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে দুই ট্রাকের সংষর্ষে উভয় চালক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি এ কে এম কাউসার জানান, শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলায় স্কয়ার ওষুধ কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) ও টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
ওসি কাউসার বলেন, বালুভর্তি একটি ট্রাক বিকল হলে এর চালক টায়ার বদলাতে ট্রাকের নিচে যান। এ সময় টাঙ্গাইলগামী একটি সিমেন্টভর্তি ট্রাক তার পেছন ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এর চালক মিজান ঘটনাস্থলেই মারা যান।
“বাড়–ভর্তি ট্রাকের চালকসহ আহত তিনজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক দেলোয়ার মারা যান।”
আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫