ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আসন্ন সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের নৌকার ইকবাল হোসেন সবুজ বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে আমাকে সংসদে যাবার সুযোগ দিন। আমি আপনাদের সেবা দিব, ভূমি দখল, চাঁদাবাজদের শ্রীপুরের মাটিতে ঠাই হবে না।
আজ সোমবার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল লতিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু আক্তার হেসেন খান ভুলু, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ আহ্বায়ক এস.এম আলতাফ হোসেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহ্বায়ক ওয়াইজ করনী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ এনামুল হক, উপজেলা জাপা সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবলীগ আহ্বায়ক সদস্য মেহেদী হাসান শাওন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান আল মাহমুদ, সাধারণ সম্পাদক আজহারুল হক, ইউপি ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
নৌকাকে বিজয়ী করে আমাকে সেবা করার সুযোগ দিন: সবুজ
আপডেট :December 24, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
