Skip to content

শাহ মোয়াজ্জেম অশ্লীল ভাষায় গালাগাল করছেন: মাহী বি চৌধুরী

বাংলাভূমি ডেস্ক ॥
হামলার নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী-বিএনপি নেতা শাহ মোয়াজ্জেমের এমন অভিযোগকে কাল্পনিক বলে আখ্যা দিয়েছেন মাহী বি চৌধুরী।

মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের এই প্রার্থীর অভিযোগ, শাহ মোয়াজ্জেম হোসেন অনবরত মিথ্যাচার করে যাচ্ছেন।অশ্লীল ভাষায় আমাদের গালাগাল করছেন। যা ভোটের শান্তিপূর্ণ ভোটের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের ইশতেহার প্রকাশ অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে মুন্সীগঞ্জে মাহী বি চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে। ওই দিনই আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মাহীর অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মাহী বি চৌধুরীর দিকে ইঙ্গিত করে বলেন, ধানের শীষের প্রার্থীর কোনো কর্মীকে মাঠে থাকতে দেবে না বলে তারা হুমকি দিয়েছে। তারা আরও ধমকি দিয়েছে যে, বিএনপি নেতাকর্মীদের এলাকাছাড়া করবে, তাদের জেলে পাঠাবে।

এর জবাবে মাহী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচার শান্তিপূর্ণ পরিবেশে চলছে। কোনো প্রার্থী বা তার লোকজনের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া বা কাউকে রিমান্ডে নেয়ার কোনো ঘটনা ঘটেনি।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী আরও বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হয়েও শিষ্টাচারবহির্ভূত আচরণ করছেন। এটা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উস্কানি ছাড়া আর কিছুই নয়।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় এসে অশ্নীল ভাষায় আমাদের গালিগালাজ করছেন। অবান্তর অভিযোগ করছেন। কিন্তু আমার বিরুদ্ধে তিনি সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারবেন না।

শুক্রবারের সংবাদ সম্মেলনে শাহ মোয়াজ্জেম মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর নাম উল্লেখ না করে বলেন, ‘আমার বিরুদ্ধে একজন দাঁড়িয়েছে, ওর নাম বলতে চাই না, ঘৃণা থেকে ওর নাম বলতে চাই না— নাটক করে। ওর বাপও প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে প্রেসিডেন্ট থেকে কীভাবে নামিয়ে দেয়া হয়েছিল, আপনারা তা জানেন। ওর দাদাও এক সময় মন্ত্রী ছিলেন। এলাকায় চার পয়সার কাজও করেননি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫