Skip to content

বন্দুকের নল নয়, আ’লীগ ক্ষমতায় এসেছে গণতন্ত্রের ধারায়: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
ঊনসত্তরের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে-বন্দুকের নল উঁচিয়ে নয়। গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় মন্ত্রী নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, অনেক মিডিয়ায় দেখেছি-আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে, এটি ঠিক নয়। অর্থনীতিবিদ অমৃত্য সেন বলেছেন-গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের ম্যাজিশিয়ান হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিকে সারা দেশে নৌকার জয়জয়কার। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়।

এ সময় মন্ত্রী বেগমগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় এলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। একই সঙ্গে নোয়াখালী থেকে ফেনী, ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ফোরলেন সড়কের পরিকল্পনা হাতে নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশীদ কিরণ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফরউল্যা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫