Skip to content

আনুশকার প্রশংসা করে রোষানলে বিরাট

স্পোর্টস ডেস্ক ॥
একজন ঝড় তোলেন ক্রিকেট মাঠে, আরেকজন সিনেপর্দায়। স্ব স্ব ভুবনে ভালো করলে মেতে ওঠেন একে অপরের প্রশংসায়। এবার তাই কাল হলো বিরাট কোহলির। স্ত্রী আনুশকা শর্মার প্রশংসা করায় তোপের মুখে পড়লেন তিনি।

সদ্য মুক্তি পেয়েছে বছরের বহুল আলোচিত সিনেমা জিরো। এতে বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা। এদের মধ্যে কেবল প্রিয়তমার অভিনয়ের প্রশংসা করায় রোষানলে পড়েছেন বিরাট।

২১ ডিসেম্বর পর্দায় হিট করার পরই জিরো দেখে ফেলেছেন ভারতীয় অধিনায়ক। তা দেখার পর আনুশকার অভিনয়ের গুণকীর্তন করেন তিনি। স্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেন এ স্ট্রোকমেকার।

তাতে বিরাট লেখেন, জিরো দেখলাম। ভীষণ ভালো লাগল। দারুণ উপভোগ করেছি। সবাই নিজ নিজ চরিত্রে মানিয়ে গিয়েছে। অনবদ্য অভিনয় করেছে আনুশকা। তার রোলটা চ্যালেঞ্জিং ছিল। দক্ষতার সঙ্গে তা উতরে গেছে সে। এক কথায়, ওর পারফরম্যান্স অসাধারণ।

সহধর্মিনীর এমন প্রশংসা করার পর সোশ্যাল মিডিয়াতেই বিরাটকে ধুয়ে দিচ্ছেন সমালোচকরা। যে যার মতো করে তাকে বাক্যবাণে বিদ্ধ করেছেন।

এবারই অবশ্য প্রথম নয়। এর আগে আনুশকার অভিনীত সুই ধাগা ও পরী নিয়ে উচ্চহারে প্রশংসা করায় ট্রোলের শিকার হন কোহলি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫