স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ভাওয়ালবীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির সুযোগ্য উত্তরসুরী গাজীপুর-২ আসনের উন্নয়নের রূপকার ৩ বারের সফল সংসদ সদস্য আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপির পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন চ্যানেল আই ২০১৪ এর সেরা কণ্ঠশিল্পী মনিসা ভাদুড়ী মেরী।
গত ২৭ ডিসেম্বর দিনব্যাপী গাজীপুর শহরের ছায়াবীথি এরাকার বিভিন্ন ফুটপাত, দোকান ও বাসাবাড়িতে নৌকার প্রচারণা করেন কণ্ঠশিল্পী মেরী। তিনি বাংলাভূমিকে জানান, আগামী ৩০ ডিসেম্বর আমার জন্য এক ঐতিহাসিক দিন, ওইদিন আমি আমার জীবনের প্রথম ভোট প্রয়োগ করবো। মেরী আরো জানান, আমি নতুন ভোটার, তাই উন্নয়নের স্বার্থে আমি নৌকাকে বেছে নিয়েছি। আমি আশা করবো আমার মতো এবার যারা নতুন ভোটার হয়েছেন, তারা যেন উন্নয়নের স্বার্থে স্বাধীনতার পক্ষে নৌকায় ভোট দেন। আমার আরো ভাল লাগছে যে আমাদের গাজীপুর-২ আসনের উন্নয়নের রূপকার আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল ভাইয়ের জন্য কাজ করতে পারছি।
উল্লেখ্য রিয়েলিটি শো চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ-২০১৪ সালে প্রতিযোগীতায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন মনিসা ভাদুরী মেরী। সে গাজীপুরের কৃতিসন্তান, গাজীপুরের গর্ব। মেরী সঙ্গীত জগতে একজন উদিয়মান নক্ষত্র। এই শিল্পী দেশের বিভিন্ন অঞ্চলে গান গেয়ে মানুষের মনকেড়ে নিতে সক্ষম হয়েছেন। এবার তিনি দেশের বাইরে বিভিন্ন স্টেজে গান গেয়ে প্রবাসীদের মন জয় করে দেশে ফিরে গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেলের এমপিকে বিজয়ী করার লক্ষে বাড়ি বাড়ি গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করছেন।
চ্যানেল আইয়ের সেরা কণ্ঠশিল্পী মেরী ভোট চাইলেন গাজীপুর-২ আসনের নৌকায় পক্ষে
আপডেট :December 28, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
