Skip to content

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইরে লাইনচ্যুত হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন শ্রীপুর স্টেশনের স্টেশন মাষ্টার মো. হারুন অর রশিদ।
হারুন অর রশিদ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার দিবাগত রাত আড়টার দিকে সাতখামাইর স্টেশন পার হওয়ার পর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ করে। পর শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫