Skip to content

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিপাইনের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে ১৮ জন নিখোঁজ রয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে পূর্বাঞ্চলীয় বিকোল এলাকাতেই ৫০ জনের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় ভিসায়াস এলাকার কাছে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার পূর্বাঞ্চলীয় সামার প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই এলাকায় বেশ কিছু দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে ২২ হাজারের বেশি মানুষকে বাড়ি-ঘর ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দুর্যোগে নিখোঁজ হওয়া লোকজনকে খুঁজে পেতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বাস ও বিমান সেবা বাতিল করায় বহু যাত্রীকে উপকূলীয় বন্দরনগরী, বিমানবন্দর এবং বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। খারাপ আবহাওয়া রাজধানী ম্যানিলাসহ দেশের আরও বেশ কিছু অংশে প্রভাব ফেলেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫