Skip to content

সিরিয়ায় হামলা চালাতে ইরাককে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ!

আন্তর্জাতিক ডেস্ক ॥
সিরিয়ায় অবস্থানরত জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থানে পূর্ব অনুমতি ছাড়াই তাৎক্ষণিক হামলা চালাতে পারবে ইরাক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে এ অনুমতি দিয়েছেন। খবর- পার্সটুডের।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের একজন উচ্চ-পদস্থ কর্মকর্তা রাশিয়ার নিউজ চ্যানেল ‘আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং আইএসের অবস্থানে বোমা হামলা চালাতে পারেব।

অবশ্য আইএসের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ হামলা চালানোর অনুমতি দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান বাহিনীর জঙ্গিবিমান সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের অবস্থানে বোমাবর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে আইএস জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয় এবং হামলায় ৩০ জঙ্গি নিহত হয় দাবি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫