Skip to content

গাজীপুরে বিশ্ব ইজতেমা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার প্রস্তুুতিমূলক সভা আজ সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির।
সভায় ইজতেমার বিদ্যমান দুই পক্ষের সমানভাবে অংশগ্রহণ ও ঐক্যবদ্ধভাবে তিন দিনের এই ইজতেমা আয়োজনে করণীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইজতেমা উদযাপনের বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মুসল্লিদের বিভিন্ন সেবা প্রদানসহ নানা বিষয় আলোচনায় স্থান পায়।
এতে মহানগর পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্যদের মাঝে সভায় মাওলানা সাদ পন্থীগণের মধ্যে মাওলানা হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, মুফতি মিজানুর রহমান, ডা: আব্দুল আজিজ, অধ্যাপক আব্দুল হান্নান এবং মাওলানা যুবায়ের পন্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, ডা: আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫