স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড.মো: জাহাঙ্গীর আলম বলেন, ভবিষ্যত প্রজন্ম ভালোভাবে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখা-পড়া করতে পারে তার জন্য আমরা পরিবেশ তৈরি করতে বদ্ধ পরিকর। জ্ঞান অর্জন করে শারিরীক ও মানসিকভাবে তৈরি হওয়ার জন্য শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জিসিসি দিন রাত পাহাড়া দিবে। আগামীতে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রীণ সিটি গড়তে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে সকলের সহযোগীতা চাই। রাণী বিলাশমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে রাণী বিলাশমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা বেগমের সার্বিক ব্যবস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক সহকারী শিক্ষক জ্যোৎস্না বেগমে ও মো: আসাদুজ্জামান শিবলীর সার্বিক সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ নয়ন, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, জিসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর এ্যাড. আয়েশা খাতুন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মো: নাজিমুদ্দিন সরকার ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. মো: মনির হোসেন।
প্রধান অতিধি মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম আরও বলেন, রাণী বিলাশমণি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শুধু জেলায় নয়, সারাদেশ ও রাষ্ট্রীয় অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মেধার উজ্জল স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি শতভাগ বাস্তবায়নে আমি এবং আমার প্রতিষ্ঠান সবর্দা কাজ করে, নগরবাসীকে গ্রীন, ক্লিন ও পরিকল্পিত নগরী উপহার দিব আজকের এই প্রজন্মকে।
