এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পুলিশের সেবা সপ্তাহ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জিএমপির কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও দায়িত্ব পালন করেন। সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে অপরাধীদেরকে আইনের হাতে তুলে দেওয়ার শপথ নেন।
গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানায় উদ্যোগে আয়োজিত সেবা সপ্তাহ পালনে গরিব, অসহায়, দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে জিএমপি কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া, গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: রুহুল আমিন সরকার, জিএমপি ডিসি ক্রাইম মোঃ শরীফুল ইসলাম, ডিসি হেডকোয়াটা’র কে এম আরিফুর রহমান, এডিসি ক্রাইম মোঃ আঃ হানিফ, সদর থানা পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য, ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: এনামুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মো: আলমগীর হোসেন প্রমুখ।
জিএমপি কমিশনার আরো বলেন, মাদক ও সন্ত্রাস সমাজ থেকে দূর করতে হবে। পুলিশ শুধুু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে না বরং সমাজেরও অঙ্গ হিসেবে জনসেবা মূলক কাজ করে থাকে। এছাড়াও গরীব, অসহায় ও দুস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ রক্তদান কর্মসূচীসহ মানুষের কল্যাণে নানা সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে থাকে। সকল অপরাধ কর্মকান্ডের মূল হলো মাদক। আমার সন্তানকে মাদক সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত রাখবো ও সামাজিক আন্দোলনে অপরাধীদেরকে ধরে দিতে সহায়তা করার আহবান জানান।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: জিএমপি কমিশনার
আপডেট :January 30, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
