আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার্থীদের ধমক দিয়ে নয় বরং আনন্দঘন পরিবেশে পাঠদান করালেই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। জিপিএ ৫ এর প্রতি গুরুত্ব না দিয়ে শিশুদের আদর্শ মানুষ তৈরীর প্রতি মনোযোগ দিন। তবেই বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। একজন আদর্শ শিক্ষকের কাজ হলো বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মনে আগ্রহ তৈরী করা। অজানাকে জানার জন্য তাদের মনে কৌতুহল জাগিয়ে তোলাই শিক্ষকের মূল কাজ। আমাদের সকল শিক্ষককে এ মহান পেশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের বই পড়ার প্রতিযোগিতা বাড়িয়ে জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণের প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার বিপ্লব ঘটিয়ে সকলে মিলে মিশে আদর্শ কাপাসিয়া গড়তে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিলীমা রায়হানার সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া প্রমূখ। এছাড়া উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৬টি কিন্ডারগার্টেন স্কুল, ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি মাদরাসায় উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।
শিক্ষার্থীদের ধমক দিয়ে নয় আনন্দঘন পরিবেশে পাঠদান করাতে হবে: সিমিন হোসেন রিমি
আপডেট :January 1, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
