কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আনসার সদস্য মরহুম শাহাব উদ্দীনের (৪০) পরিবারকে নগদ এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আঃ আউয়ালের ছেলে আনসার সদস্য সাহাব উদ্দীন (৪০) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার সদর উপজেলার সাগরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১৫নং কেন্দ্রে ডিউটিরত অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে ৩১ ডিসেম্বর আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহা পরিচালক ফিরুজ খান মৃত আনসার সদস্য সাহাব উদ্দিনের পরিবারকে নগদ এক লাখ টাকার চেক প্রদান করেন। এবং তার কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতিমাসে ভাতা প্রদান ও আরো পাঁচ লাখ টাকা দেয়ার আশ্বাস দেন । এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ও নরসিংদী জেলা কমান্ডডেন্ট এবং কাপাসিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমানসহ আনসার সদস্যরা।
আনসার সদস্যের মৃত্যুতে পরিবারকে এক লাখ টাকার চেক প্রদান
আপডেট :January 1, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
