Skip to content

হাসিনাকে অভিনন্দন এরশাদের

বাংলাভূমি ডেস্ক ॥
জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ তথা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যও সম্মানের বিষয়।

বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সব সময় সরকারকে সহযোগিতা করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫