Skip to content

মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ

বাংলাভূমি ডেস্ক ॥
মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার জাতীয় সংসদে স্পিকারকে দেয়া এক চিঠিতে এইচএম এরশাদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করা হলো।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে স্পিকারকে অনুরোধ জানান সাবেক এই রাষ্ট্রপতি।

৪ জানুয়রি স্বাক্ষরিত এই চিঠি আজ (শনিবার) স্পিকারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫