Skip to content

গাজীপুরে জাতীয় ভিটামিন“এ“ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জাতীয় ভিটামিন“এ“ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড ২০১৮ইং) আগামী ১৯ জানুয়ারী খাওয়ানো উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর সিটি-কর্পোরেশনের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জোন এক ও তিনের ক্যাম্পেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি-কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম। সভায় জাতীয় ভিটামিন“এ“ খাওয়ান, শিশু মৃতে্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামাল হোসেন, ডাঃ রহমত উল্লাহ, ডাঃ ফারহানা আখতার, ডাঃ মাহমুদা আক্তার, সহকারী পুলিশ কমিশনার সুভাশীষ ধর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আর্শাদ হোসেন।
জানা যায়, গাজীপুর সিটির এক ও তিন জোনের ১১,২৪১জন ৬-১১মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল ও ৮৪৮৬৯জন ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট জাতীয় টিকা দিবসের কেন্দ্রের সংখ্যা ২৫৯টি, ১ম সারির সুপারভাইজার ৫৪ ও ২য় সারির সুপারভাইজার ৬জন, স্বাস্থ্য কর্মীর সংখ্যা মোট ১১৩জন, স্বেচ্ছাসেবক কর্মীর সংখ্যা ৫১৮জন, মোবাইল কেন্দ্রের সংখ্যা ১৩টি, মোবাইল টিমের সংখ্যা ১৩টি, স্থায়ী কেন্দ্র ৫টি ও ভ্যাকসিন ব্যাংক ৭টি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫