Skip to content

শিক্ষার্থী, পুলিশ সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক ॥
ঢাকা: রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ফেব্র“য়ারি দিন ধার্য্য করেছেন আদালত।
মঙ্গলবার এ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এ দিন শাহবাগ থানা পুলিশ মামলার প্রতিবেদন দাখিল করেনি। ঢাকা মহানগর হাকিম মো. সারফুজ্জামান আনছারি প্রতিবেদন দাখিলের জন্য ২৮ অক্টোবর তারিখ ধার্য্য করেন।
গত ২০১৭ সালের ২০ জুলাই সকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠি-চার্জ করে ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এমসয় খুব কাছ থেকে ছোড়া টিয়ার শেলে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ থানার এসআই মো. মাজহার বাদী হয়ে পরের দিন পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫