Skip to content

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর নবনির্বাচিত নির্বাহী পরিষদ ২০১৯-২০ এর শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুক্রবার বিকেলে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণার (বিএআরআই) এইচআরসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সমিতির ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের মধ্যে শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বিএআরআই’র উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শওকত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের অপর দু’সদস্য যথাক্রমে গাজীপুরের বীজ প্রত্যায়ন এজেন্সীর বৃটেন চৌধুরী এবং বিএআরআই’র পিজিআরসি মিসেস সীমলা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ও ফ্যাশন পাস লি: এর ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি-১ ও সিন সিন এপ্যারেলস লি: এর চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ও বিএআরআই’র উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফরিদুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও বিএআরআই’র উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সেলিম উদ্দীন, উপদেষ্টা কমিটির সদস্য ও বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো: আবু তাহের মাসুদ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির নির্বাহী সদস্য ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার আইএএন্ডই আলী মো: নূরুল হক চৌধুরী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫