Skip to content

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন আজ ড. কামাল

বাংলাভূমি ডেস্ক ॥
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আজ শনিবার দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন।

রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে করবেন কামাল হোসেন।
বৈঠকে মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গণফোরামের বর্ধিত সভা হয়েছিল গত ৫ জানুয়ারি। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। ওই বৈঠকে নেতাদের দেয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫