Skip to content

পাকিস্তান খেলতে যেতে আমার আর তর সইছে না: ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক ॥
লাহোর কান্দাহারের তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স টুইটারে এক ভিডিওবার্তায় পিএসএলে খেলতে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক ভিডিওবার্তায় বলেন, পিএসএলে খেলতে আমি পাকিস্তান আসছি। ৯ ও ১০ মার্চ লাহোরের ঘরের মাঠে খেলব। আমি জানি পাকিস্তানে ক্রিকেট অনেক জনপ্রিয়। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে পাকিস্তান সফরে গিয়ে আমার সেই অভিজ্ঞতা হয়েছে। আমি আবারও পাকিস্তান সফরে খেলতে যাচ্ছি। পাকিস্তান যেতে আমার আর তর সইছে না।

আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল পিএসএলের এবারের আসর পাকিস্তানেই আয়োজন করতে।

কিন্তু বিদেশি ক্রিকেটারদের একটা অংশ নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যেতে রাজি না হওয়ায় পিএসএলের খেলা রাখা হয়েছে পাকিস্তান ও আরব আমিরাতে। যারা পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয় তারা খেলবে আমিরাতে।

এবি ডি ভিলিয়ার্স বলেছেন, পাকিস্তানে গিয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। অপেক্ষার প্রহর গুনছি কখন পাকিস্তানে খেলতে যাব।

১৪ ফেব্রুয়ারি ইসলামাবাদ ও লাহোর কান্দাহারের মধ্যকার ম্যাচ দিয়ে দুবাইয়ে পর্দা উঠবে পিএসএল-২০১৯। টুর্নামেন্টের ৩৪টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে।

এলিমিনেটরের দুই ম্যাচ, কোয়ালিফায়ার এবং ফাইনালসহ ১৬টি ম্যাচ হবে পাকিস্তানের করাচি এবং লাহোর স্টেডিয়ামে। এলিলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫