Skip to content

হাশমির ‘প্লাস্টিক’ এখনও কানে বাজে ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক ॥
বলিউড কুইন ঐশ্বরিয়া রাইয়ের জীবনের প্রতিটি বাঁক নিয়ে আগ্রহ তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের। ক্যারিয়ার শুরুর পর অভিনয় ও শিল্পীসত্ত্বা দিয়ে আকৃষ্ট করেছেন সব বয়সী মানুষকে।

অকৃত্রিম সৌন্দর্য দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছেন কোটি যুবকের। বহু যুবকের ভাবনায়, হৃদয়ে ও মানসপটে এই বিশ্বসুন্দরী আজও ঘুরপাক খায়। অথচ এই সুদর্শনীকেই ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করেছিলেন তারই এক সহকর্মী।

বলিউড অভিনেতা ইমরান হাশমির ওই মন্তব্য এখনও পীড়া দেয় ঐশ্বরিয়াকে। ভুলতে পারেননি এত বছর পরও।

২০১৪ সালে করণ জোহরের সেলিব্রেটি চ্যাট শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ওই শোতে এ অভিনেতা বলিউড কুইনকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করেছিলেন। পরে ক্ষমাও চেয়েছিলেন।

ইমরান হাশমির সেই মন্তব্য নিয়ে তখন বলিপাড়ায় হইচই শুরু হয়ে যায়। তার সেই মন্তব্য নাকি ঐশ্বরিয়ার সবচেয়ে খারাপ লেগেছিল। সেটিই জানালেন দেবদাস চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করা এ অভিনেত্রী।

ওই শো প্রচার হওয়ার পর ইমরান হাশমি বলেছিলেন- ‘আমি কিন্তু ওটা বোঝাতে চাইনি। আমি ঐশ্বরিয়ার বড় অনুরাগী। ওকে ভালোবাসি। ওর কাজের অনুরাগী থাকব চিরকাল। আসলে ওই শোর কাঠামোটা আলাদা।’

কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি, তা বোঝা গেল এতদিন পর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্য কী? এই প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া সাফ জানিয়ে দেন, ‘মিথ্যাবাদী ও প্লাস্টিক।’

ওই সময় ইমরান হাশমির সেই মন্তব্য ব্যাপক সাড়া ফেলেছিল, যা নিয়ে ঐশ্বরিয়াকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল। চুমুখ্যাত এ অভিনেতার ওই মন্তব্যে ঐশ্বরিয়াকে বিভিন্ন স্থানে গিয়ে শুনতে হতো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫