Skip to content

আবারো সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

বাংলাভূমি ডেস্ক ॥
এবার যকৃতের জটিলতার চিকিৎসার জন্য আবারো সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

তিনি বলেন, “স্যার এখনও অসুস্থ। তার লিভারের সমস্যার কিছুটা ইমপ্রুভ হলেও কোনো ঝুঁকি নিতে চাইছি না আমরা। খুব শিগগিরই স্যার আবারও সিঙ্গাপুরে যাবেন।”

উল্লেখ্য, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ভোটের আগে সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে জয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথও নেন তিনি। এরপর সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতিও নেন তিনি। তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ হারান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫