Skip to content

এই প্রথম যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রাহমান। সোমবার তিনি শপথ নেন।

জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনিই প্রথম মুসলিম সিনেটর। একইসাথে তিনি যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি।

সোমবার সকালে বাইবেল নিয়ে অন্য সিনেটরদের সঙ্গে শপথ নেন শেখ রাহমান। পরে নির্জ ধর্ম বিশ্বাস অনুযায়ী কোরআন নিয়ে শপথ নেন জর্জিয়ার প্রথম এই মুসলিম সিনেটর।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে গিয়ে একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজ করেছেন শেখ রাহমান। পাশাপাশি কঠোর পরিশ্রমের অন্য কাজও করতেন তিনি। তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি লাভ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫