Skip to content

রাজিবের সঙ্গে ‘প্রেম’, যা বললেন মেহজাবিন

বিনোদন ডেস্ক ॥
নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রেম নিয়ে গুঞ্জনের ডালপালা মেলছে।বলা হচ্ছে তারা বিয়েটাও সেরে ফেলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে এমন লেখালেখি হচ্ছে।কোনো কোনো গণমাধ্যমে এ নিয়ে মুখোরোচক সংবাদও করা হয়েছে।যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এতদিন কিছুই বলেননি রাজিব কিংবা মেহজাবিন।এবার মেহজাবিন সেই ছবির রহস্য ও রাজিবের সঙ্গে কথিত প্রেম নিয়ে মুখ খুললেন।

মেহজাবিন চৌধুরী জানান, যেসব ছবি নিয়ে তার প্রেম ও বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে তার হাসিই পাচ্ছে। কারণ হাতে মেহেদি দেয়া যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ভালো থেকো তুমিও’ নাটকের একটি দৃশ্যের ছবি।

এই সুদর্শনী জানান, সবাই মোনাজাত ধরার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি তার বড় ভাইয়ের মেয়ে মেহভীনের জন্মদিনের। ভাতিজার প্রথম জন্মদিনে বাসায় মিলাদের আয়োজন করা হয়েছিল বলে জানান মেহজাবিন। সেই মিলাদে ঘনিষ্টজনদের দাওয়াত করা হয়েছিল।

বিয়ে নিয়ে মেহজাবিন বলেন, চার-পাঁচ বছরের আগে মনে হয় না এমন খবর দিতে পারবো। তবে বিয়ে সবাইকে জানিয়েই করবেন বলে জানান প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫