Skip to content

গর্ভবতী নন প্রিয়াংকা, প্রমাণ দিলেন যেভাবে

বিনোদন ডেস্ক ॥
প্রিয়াংকা চোপড়া কি মা হতে চলেছেন? এই আলোচনা এখন সর্বত্র। বলিউড এমনকি হলিউডেরও কেউ কেউ বলেছিলেন প্রিয়ঙ্কা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। তাই এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিলেন।

বিয়ের পর থেকেই সেই আলোচনায় যেন ঘি পড়েছে। সবখানেই ঘুরে ফিরে আসছে দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রীর মা হওয়ার খবর।

তবে প্রিয়াংকা সেই খবর ও গুঞ্জন সবই উড়িয়ে দিলেন থুড়ি মেরে। নিজেই খোলামেলা জবাব দিলেন। তিনি যে অন্তঃসত্ত্বা নন এটা প্রমাণ করতে করলেন মজার কাণ্ডও। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি মদ খেয়ে প্রমাণ দিলেন তিনি অতি দ্রুত মা হচ্ছেন না!

বিগ ফ্যাট ওয়েডিংয়ের পর প্রথম বার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি মুখোমুখি হয়েছিলেন মার্কিন সমাজকর্মী ও সঞ্চালিকা এলেন ডিজেনারেসের।

এলেন তাকে বারবার সন্তান নিয়ে প্রশ্ন করছিলেন। প্রিয়াংকাও খোলামেলা উত্তর দিচ্ছিলেন। এক পর্যায়ে এলেনের সামনে থেকে টাকিলা শট (অ্যালকোহলজাতীয় পানীয়) নিয়ে প্রিয়ঙ্কা বললেন, ‘অন্তঃসত্ত্বা হলে আমি কখনও অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না। এ বার বিশ্বাস হল তো?’

এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে কাল থেকে। অনুষ্ঠানে বসে প্রকাশ্যে অ্যালকোহল খাওয়ার পক্ষ-বিপক্ষে চলছে মন্তব্য ও মত প্রকাশ। তবে প্রিয়াংকা যে গর্ভবতী নন যে প্রমাণ তিনি দিয়ে দিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫