Skip to content

‘কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন করেন গোলাম মোহাম্মদ কাদের

প্রেস বিজ্ঞপ্তি ॥
সাহিত্যঃ একুশে গ্রন্থমেলায় কবি ইসমাইল হোসেনের কবিতার বই ‘কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন করেছেন বিরোধলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় মঞ্চে কবি’র উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন গোলাম মোহাম্মদ কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি ও আকাশ এর প্রকাশক আলমগীর শিকদার লোটন, আইসিটিএসবির সভাপতি ও জি এম কাদেরের আইসিটি উপদেষ্টা ইঞ্জি. এলাহান উদ্দিন, জাহিদ হাসান, জিল্লুল রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, কবির স্ত্রী ইসরাত জাহান ও কন্যা ইলমী জাহান। কবি ইসমাইল হোসেন রপ্তানী উন্নয়ন ব্যুরোর হিসাব রক্ষক পদে কর্মরত আছন। এ ছাড়াও তিনি ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন, রাজশাহীর লাইফ মেম্বার, কনসালট্যান্ট, ডিজাইন এন্ড ডিজাইনারস, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত।
কবি ইসমাইল হোসেন রাজশাহী জেলার মালিগাছা গ্রামে জন্মগ্রহন করেন। মাতাঃ জোবেদা খানম, পিতাঃ শমসের আলীর ১১ সন্তানের মধ্যে ৯ম তম সন্তান তিনি।
কবি ইসমাইল ছাত্রজীবনে ৫ শ্রেনীতে ট্যাল্টেপুলে বৃত্তি লাভ করেন। তিনি রাজশাহী জেলার বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করে তুখোর মেধার পরিচয় দেন।
কবি ইসমাইল হোসেন তার লেখা বইয়ের মূল্য জাতীয় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে মানবতার সেবায় দান করে দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫