Skip to content

ইডেনের সাবেক অধ্যক্ষ খুন: ২ গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

বাংলাভূমি ডেস্ক ॥
নিজ ফ্ল্যাটে রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের ঘটনায় তার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ।

তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।

সোমবার সকালে তিনি গণমাধ্যমকে জানান, খুনের ঘটনায় আমরা নিহতের দুই গৃহকর্মীকে সন্দেহ করছি। ওই ঘটনার পর বিকাল ৫টার দিকে তারা পালিয়ে যায়।

পলাতক দুই গৃহকর্মী হলেন- স্বপ্না ও রেশমা। স্বপ্নার বয়স আনুমানিক ৩৬, রেশমার বয়স আনুমানিক ৩০ বছর। স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার বাড়ি কিশোরগঞ্জে।

মারুফ হোসেন সরদার বলেন, তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গতকাল সারারাতই অভিযান চলে। আশা করছি, দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫