Skip to content

আমাদের ঋণ দিতে জাইকা সবসময় ইতিবাচক: পরিকল্পনামন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাইকা বিদ্যুৎখাত ও অর্থনৈতিক অঞ্চলে আরো ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা যতে ঋণ নেবো জাইকা তত দেবে, আমাদের ঋণ দিতে জাইকা সবসময় ইতিবাচক থাকে।

আজ সোমবার বিকেলে জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাইকার কাছে রেল ও সড়কে ঋণ চেয়েছিলাম কিন্তু কোনো আগ্রহ দেখায়নি। তাদের আগ্রহ বিদ্যুৎ ও অর্থনৈতিক অঞ্চলে। জাইকা আমাদের ভালো বন্ধু। দেশের উন্নয়নে জাইকা সব সময় আমাদের পাশে থাকবে।

তিনি জানান, আড়াইহাজারের কাছে একটা এক্সপোর্ট জোনের কাজ চলছে। এটার কাজ শিগগিরই শেষ করতে পারবে বলে তারা আশা করছে। এর মধ্যে তারা বিনিয়োগ আশা করেছে। পিপিপির আওতায় এটা তারা ডেভেলপ করে দিচ্ছে। ডেভেলপ করে দিলে তাদের আশা, আমাদেরও আশা জাপানিজ বিনিয়োগকারীরা আসবে।

তিনি জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হতে অপেক্ষা করতে হবে আরো ৩ বছর। ২০২২ সালের মধ্যে এ অংশের কাজ শেষ করতে পারবে বলে আশা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

মন্ত্রী বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় প্রকল্প বাস্তবায়ন পিছিয়েছে। তবে এখন কোনো সমস্যা নেই, সরকারের নিরাপত্তার কারণে তারা (জাইকা) সন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫